সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
হয়ে গেল শিল্পী সমিতির বনভোজন

হয়ে গেল শিল্পী সমিতির বনভোজন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে বুধবার পালিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বাৎসরিক বনভোজন। গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে এই আয়োজনে মিলিত হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের নবীন-প্রবীণ অনেক তারকা।

সাইমন, নীরব, ইমনদের উপস্থিতিতে এদিন দুপুর ১২টায় বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ স¤পাদক জায়েদ খান।

এ সময় মিশা ও জায়েদ প্রত্যেক শিল্পীর ভেতরে ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। মিশা বলেন, ‘চলচ্চিত্র শিল্পের জন্য আজ অত্যন্ত একটা আনন্দের দিন। আমরা সারা বছর চলচ্চিত্রের জন্য নিজেদের উৎসর্গ করি। কিন্তু আজকের দিনটা স¤পূর্ণ আমাদের। আজকে সবাই প্রাণখুলে আনন্দ করবেন। এই আনন্দের রেশ যেন সিনেমার ওপর পড়ে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আজকের আনন্দ যেন আমাদের কর্মোদ্যম বাড়ায় সেটা নিশ্চিত করতে হবে।’

অন্যদিকে জায়েদ খান বলেন, ‘আমরা নিজেদের জন্য বছরে একটা মাত্র আয়োজন করি। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে পরিবারের সবাই যেন একটা দিন একসঙ্গে কাটাতে পারি। আমার কাছে বনভোজন হচ্ছে একটা পারিবারিক গেট টুগেদার। এই দিনে আমি সবার উদ্দেশ্য বলব, আপনারা চলচ্চিত্রের স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।’

শিল্পী সমিতির এই বনভোজনে এসে উচ্ছ্বসিত হন শক্তিমান অভিনেতা সোহেল রানা। তিনি বলেন, ‘কত নতুন ছেলে-মেয়ে এসেছে আমাদের সিনেমাতে যাদের চিনিও না। বনভোজনে এসে নতুন অনেকের সঙ্গে পরিচয় হলো। দেখা হলো পুরনো অনেক সহকর্মীর সঙ্গে। বনভোজন তো আর রোজ হওয়া সম্ভব না। সম্ভব হলে বলতাম প্রতিদিন বনভোজন হোক।’

এসেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত দ¤পতি অনন্ত জলিল ও বর্ষা। অনন্ত বলেন, ‘শিল্পী সমিতির এই বনভোজন প্রথা আমার কাছে দারুণ লাগে। এখানে এলে অনেকের সঙ্গে দেখা হয়। এটা বেশ উপভোগ করি।’

বর্ষা বলেন, ‘কাজের চাপে তো সবার সঙ্গে সব সময় দেখা  হয়ে ওঠে না। এখানে আসার পর কয়েকজন আমাকে সালাম দিল, পরিচিত হলো। এটা বেশ ভালো লেগেছে। এক পরিবারের সবার জন্য বছরে এমন একটা গেট টুগেদার স¤পর্ক গঠনে অনেক বড় ভূমিকা রাখে।’

নাচ-গানের মধ্য দিয়ে উদযাপিত এই বনভোজনের আকর্ষণ হিসেবে আরও ছিল সাপখেলা, নাগরদোলা, বালিশ খেলাসহ বাঙালির ঐতিহ্যবাহী আরও কিছু খেলা।

বনভোজনে আগত তারকাদের ভেতরে আরও ছিলেন সুচরিতা, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, জাভেদ, হাসান ইমাম, রোজিনা, ডিপজল, কাবিলা, রিয়াজ, পপি, অমিত হাসান, রেসিসহ আরও অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD