মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
মা হলেন অবিবাহিত একতা

মা হলেন অবিবাহিত একতা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বলিউডের নামকরা নারী পরিচালক ও প্রযোজক একতা কাপুর। অভিনেতা তুষার কাপুরের বড়বোন তিনি এবং ষাট ও সত্তরের দশকের সুপারস্টার নায়ক জিতেন্দ্রর মেয়ে। চিনতে নিশ্চয়ই আর বাকি থাকার কথা না। সুন্দরী এই নারী প্রযোজকের বয়স ৪৩। কিন্তু এখনো বিয়ের নামগন্ধ নিচ্ছেন না। তবে সম্প্রতি হয়েছেন মা। গত ২৭ জানুয়ারি পৃথিবীর আলো দেখে তার পুত্র সন্তান।

কিন্তু কীভাবে কী? উত্তর হচ্ছে, বিয়ে না হলেও মা-বাবা হওয়ার বিভিন্ন পদ্ধতি চালু রয়েছে প্রযুক্তির এই দুনিয়ায়। তারই একটা গ্রহণ করেছেন একতা কাপুর। অর্থাৎ সারোগেসির মাধ্যমে সন্তানের মা হয়েছেন তিনি। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে একতাকে বলতে শোনা গেছে, আপাতত বিয়েতে রাজি নন তবে তার মা হওয়ার ইচ্ছা। সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দিয়ে সেই ইচ্ছা পূরণ করলেন প্রযোজক।

এর আগে সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের বাবা হন একতার ছোট ভাই অভিনেতা তুষার কাপুর। নাম লক্ষ্য। ভাই এবং ভাইপো- একতার কাছে দুজনই খুব আদরের। ইনস্টাগ্রামে ভাইপো লক্ষ্যকে নিয়ে তিনি মাঝেমধ্যেই ছবি শেয়ার করেন। সেই একতা সারোগেসির মাধ্যমে মা হওয়ার আইডিয়াটা নাকি ছোট ভাই তুষারের কাছ থেকে পেয়েছিলেন। তবে নিজের ছেলের নাম এখনো ঠিক করেননি প্রযোজক।

কর্মক্ষেত্রটাও খুব ভালো যাচ্ছে একতার। গত বছর মুক্তি পেয়েছিল তার দুই ছবি ‘ভিরে দে ওয়েডিং’ ও ‘লায়লা মজনু’। দুটিই বেশ ভালো ব্যবসা করেছে। চলতি বছরে আসছে তার চার ছবি। কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও-য়ের ‘মেন্টাল হ্যায় কেয়া’, পরিনীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রার ‘জবরিয়া জোড়ি’, ‘ভুমি পেডনেকর ও কঙ্কনা সেন শর্মার ‘ডলি কিটি অউর ও চমকতে সিতারে’ এবং আয়ুষ্মান খুরানা ও নুসরাত ভারুচারের ‘ড্রিম গার্ল’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD