সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ইরানের সঙ্গে লেনদেনে ডলারের বিকল্প চূড়ান্ত ইউরোপের

ইরানের সঙ্গে লেনদেনে ডলারের বিকল্প চূড়ান্ত ইউরোপের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ইরানের সঙ্গে লেনদেন চালু রাখতে বিকল্প অর্থনৈতিক চ্যানেল চূড়ান্ত করেছে ইউরোপের প্রভাবশালী তিন দেশ; জার্মান, ফ্রান্স ও ব্রিটেন।  জার্মানির সংবাদমাধ্যম ‘এনডিআর’ ৩১ জানুয়ারি, বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে।

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে দেশটির ওপর সর্বাত্মক দেয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় দেশগুলো। যুক্তরাষ্ট্র ওই সমঝোতা থেকে বেরিয়ে গেলেও জার্মান, ফ্রান্স ও ব্রিটেনসহ অন্যান্যরা চুক্তি বহাল রেখেছে।

তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে ইরানের সঙ্গে লেনদেনে যে সমস্যা দেখা দেয় তাকে পাশ কাটিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় লেনদেনের এ চ্যানেল চূড়ান্ত করেছে দেশগুলো।

‘এনডিআর’ জানিয়েছে, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন এরই মধ্যে আর্থিক লেনদেনের এই ব্যবস্থা নিবন্ধিত করেছে। এই ব্যবস্থার নাম হবে দ্যা ইনস্ট্রুমেন্ট ইন সাপোর্ট অব ট্রেড এক্সচেঞ্জেস বা ‘ইনসটেক্স’। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এ চ্যানেল পরিচালিত হবে।

ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ জানিয়েছেন,  জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে আর্থিক লেনদেনের ব্যবস্থা নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। জার্মানির একজন বিশেষজ্ঞকে এই ব্যবস্থার প্রধান করা হয়েছে। প্রাথমিকভাবে এই ব্যবস্থাটি ইরানে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিক্রির কাজে ব্যবহার করা হবে এবং ভবিষ্যতে এর পরিধি বাড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD