বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
সাড়ে ৮ লাখ টাকার গাঁজা জব্দ

সাড়ে ৮ লাখ টাকার গাঁজা জব্দ

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) ডিআইজি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- মো. আসাদুল (৩৬) ও মো. আমিরুল ইসলাম হৃদয় (৩০)।

ডিআইজি মাহফুজুর রহমান বলেন, সোমবার প্রথম প্রহরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। জব্দ করা গাঁজার মূল্য আনুমানিক ৮ লাখ ৪০ হাজার টাকা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- গ্রেফতাররা পেশাদার মাদক বিক্রেতা। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD