সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

শরীয়তপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স:  প্রেমিকের মা ও বড়ভাইয়ের করা অপমান সহ্য করতে না পেরে শরীয়তপুরে এক স্কুলছাত্রী (১৫) আত্মহত্যা করেছে। তার নাম সুরুভী আক্তার।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সুরুভী স্থানীয় সুবচনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ছিল। সে লক্ষ্মীপুর গ্রামের জাহাঙ্গীর ওঝার মেয়ে।

স্থানীয় সূত্র ও সুরভীর মা ডলি বেগম জানান, সুরুভী আক্তারের সঙ্গে সোনামুখী গ্রামের মৃত মজিদ তালুকদারের ছেলে ও একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র আল-আমিনের  প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি আল-আমিনের পরিবার জানলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। তবে সুরুভীর পরিবার বিষয়টি জানতো না।

বৃহম্পতিবার সকালে আল-আমিনের মা পারভিন বেগম ও বড়ভাই সেনাবাহিনীর সদস্য পারভেজ তালুকদার স্কুলে গিয়ে সুরভীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জুতাপেটা করে। পরে অসুস্থতার কথা বলে ছুটি চাইলে সুরভীকে স্কুলের দপ্তরি বাড়ি পৌঁছে দেন। এরপর সুরভী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর আল-আমিনের বাড়ির সবাই পলাতক রয়েছেন।

সুরভীর মা ডলি বেগম বলেন, আল-আমিনের মা পারভীন আমার মেয়েকে জুতা পেটা করেছে। ওর বড় ভাই পারভেজ তালুকদার অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমার মেয়ে সেই অপমান সহ্য করতে না পেরে মনের কষ্টে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, ওই ছাত্রী শরীর অসুস্থ বলায় আমি দপ্তরিকে দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। পরে তার মৃত্যুর খবর পাই, বিষয়টি দুঃখজনক।

আর পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD