শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Sharing is caring!

সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনবেন তাদের সুখ-দুঃখের কথা, শোনাবেন আশার বাণী। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নিয়ে এরই মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রস্তুতি শুরু হয়ে গেছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততিমূলক সভায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

তিনি বলেন, নগরের উপকণ্ঠ লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে অনুষ্ঠানটি হবে আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায়। এতে বিভিন্ন চা-বাগান থেকে কয়েক হাজার শ্রমিক যোগ দেবেন। তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। এছাড়া চা-বাগানের শ্রমিকরাও স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন।

জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, স্থানীয় সরকার সিলেটের পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD