বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
পরশকে- তাপস মঞ্চে ডেকে এনে কাঁদলেন শেখ হাসিনা

পরশকে- তাপস মঞ্চে ডেকে এনে কাঁদলেন শেখ হাসিনা

Sharing is caring!

অনলাইন ডেক্স: ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত এক শোক সভায় বক্তব্য দিতে গিয়ে ৭৫ সালের সেই নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে কেঁদেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস যখন ছোট্ট শিশু ছিলেন তখন তাদের সামনে ঘাতকের বুলেটে নিহত তাদের বাবা-মা শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী আরজু মনি নিহত হওয়ার ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় তাপস মঞ্চে থাকলেও সামনে প্রথম সারিতে ছিলেন পরশ। প্রধানমন্ত্রীর চোখ যায় পরশের দিকে।

কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, আজকে এখানে পরশ ও তাপস বসে আছে।

এ সময় পরশকে মঞ্চে আসতে বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরশ আসো, আস কাছে আসো। ওকে নিয়ে আসো।

পরশ মঞ্চে গেলে তাপস এগিয়ে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করেন। এ সময় তাপস-পরশ এবং প্রধানমন্ত্রীর কান্নায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

মঞ্চে উঠে প্রধানমন্ত্রীর পা ছুয়ে সালাম করেন যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ।

এ সময় শেখ হাসিনা বলেন, আজকে ওরা বড় হয়ে গেছে। পাঁচ বছরের পরশ, তিন বছরের তাপস। বাবা-মায়ের লাশ পড়ে আছে। দুটি বাচ্চা বাবা-মায়ের লাশের কাছে গিয়ে চিৎকার করছে। বাবা ওঠো, বাবা ওঠো। মা ওঠো, মা ওঠো। সেদিন কেউ সাড়া দেয়নি।

মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন রুহুল, সাদেক খান, আব্দুল কাদের খান ও শহীদ সেরনিয়াবাত প্রমুখ।

সভায় সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD