বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ

আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ

Sharing is caring!

অনলাইন ডেক্স: কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে শিশুও রয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ওই স্থানের মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মরিয়ম আক্তার (৮), বেগমের নাতি সাহাদত হোসেন (২০) ও ইয়াছিন (১২) এবং ইদুনী ওরফে পান্না বেগম (৫০)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যান সাহাদতের বন্ধু নাজমুল হাসান সাকিব। কথা হলে তিনি বলেন, আগুনে যারা দগ্ধ হয়েছেন তারা ভবনের নিচ তলায় থাকতেন। ভোরে আগুন আগুন বলে চিৎকার শুনে আমরা ওই বাসায় ছুটে যাই। সেখানে গিয়ে ওই ছয় জনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

সাকিব বলেন, দগ্ধদের কাছ থেকে জানতে পেরেছি- ভোরে বেগম রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে সারা ঘরে আগুন লেগে যায়। সেই আগুনে তারা দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে বেগমের শরীরের ২৩ শতাংশ, ইদুনী ওরফে পান্না বেগমের ৩০ শতাংশ, সাহাদতের ৫২ শতাংশ,  সোনিয়ার ২৩ শতাংশ, ইয়াছিনের ২৮ শতাংশ, ও মরিয়মের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, ইয়াছিনকে আইসিইউতে রাখা হয়েছে। আর অন্যদের হাই ডিপেনডেন্সি (এইচডিইউ)  ইউনিটে রাখা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD