রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
 মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেফতার

 মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেফতার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি\ পটুয়াখালীর কলাপাড়ায় আন্তোজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পিতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার টিয়াখালী ও ডালবুগঞ্জ ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় চোর চক্রের কাছ থেকে একটি প্লাটিনা মোটরসাইকেল ও একটি মাষ্টার কী উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার মাষ্টার কী ব্যবহার করে নির্মাধীন বিদ্যুৎকেন্দ্র আরপিসিএলের সামনে থেকে এক শ্রমিকের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চক্রটি। পরে হোন্ডার মালিকের অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরায় সনাক্ত করে প্রথমে চক্রের সদস্য সাদ্দামকে টিয়াখালী থেকে গ্রেফতার করা হয়। এছাড়া তাকে নিয়ে অভিযান চালিয়ে ডালবুগঞ্জ থেকে নাঈম গাজীকে মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। এর পরে আটকৃত দুজনের তথ্যানুযায়ী অভিযান চালিয়ে টিয়াখালী থেকে রনি মৃধা ও তানজিল মুন্সিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এবং আকটকৃত চার জনই বয়সে তরুণ। তবে এ চক্রটি মাষ্টার কী ব্যবহার করে এর আগেও একাধিক মোটরসাইকেল চুরি করেছে বলে পুলিশের জিঞ্জাসাবাদে স্বীকার করেছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD