বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মার্কেট বন্ধের নতুন সময়সূচি

মার্কেট বন্ধের নতুন সময়সূচি

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঢাকা মহানগরীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোন প্রতিষ্ঠান কতক্ষণ খোলা থাকবে সে বিষয়ে প্রকাশিত গণ-বিজ্ঞপ্তিটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ জলে নূর তাপস।

বুধবার (২৪ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাস রুট ফ্রাঞ্চাইজ পাইলট রুটের বাস থামার স্থান পরিদর্শন শেষে তিনি একথা জানান।

এ সময় তিনি বলেন, গলির মধ্য ওষুধের দোকানগুলো রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। আর হাসপাতাল সংলগ্ন ফার্মসিগুলো খোলা থাকবে রাত ২টা পর্যন্ত।

এর আগে আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন এলাকায় সব দোকান পাট, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করার নির্দেশ দিয়েছে করপোরেশন। বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD