সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে সরকারি সম্পত্তিতে গড়ে তোলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট-২০২২ ইং) তারিখ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার বগা উপ- স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭শতাংশ সম্পত্তি দখলে নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।

ওই অবৈধভাবে স্থাপনায় ৮/১০ দোকান-ঘর ভাড়া দিয়ে আসছিলেন তিনি। সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিক বার নোটিশ করা হলেও তিনি কোন পদক্ষেপ নেননি। পরে জেলা প্রশাসন এ অভিযান চালায়।

উচ্ছেদ অভিযান চলাকালে বাউফল থানার অফিসার ইনচার্জ মো. আল-মামুনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন। সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইন জানান, বগা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭ শতাংশ জমি দখল মুক্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD