রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাইযের মৃত্যু

জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাইযের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইযের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) উপজেলার জয়নগর ইউনিয়নের ছোনখোলা চরে এ ঘটনা ঘটে।

নিহত কেতাব আলী সরদার (৫০) উপজেলার আন্দারমানিক ইউনিয়নের পুরান আন্দারমানিক গ্রামের মৃত বেলায়েত ঢালী সরদারের ছেলে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহম্মেদ জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে শ্যালক ও ভগ্নিপতির মধ্যে বিরোধ রয়েছে। এ নিয়ে তর্ক-বিতর্ক ও মারামারি হয়। এক পর্যায়ে শ্যালকের শাবলের আঘাতে ভগ্নিপতি কেতাব আলী গুরুতর আহত হন। তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত কেতাব আলীর হাতে থাকা দায়ের আঘাতে শ্যালক টিপু হাওলাদার আহত হয়েছেন। তাকে আটক করা হয়েছে। আটক টিপু আন্দারমানিক গ্রামের সেরাজ হাওলাদারের ছেলে।

ঘটনাস্থলে থাকা কাজিরহাট থানার এসআই ওহিদুল ইসলাম জানান, মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

গ্রাম পুলিশ মো. খলিল জানান, কেতাব আলী প্রবাসী ছিলেন। প্রবাস থেকে তিনি স্ত্রীর কাছে টাকা পাঠিয়েছেন। ওই টাকা শ্বশুর সেরাজ নিয়ে জমি কিনে ৩ ছেলে ও ১ কন্যার মধ্যে ভাগবণ্টন করে দেন। এ নিয়ে কেতাব আলীর সঙ্গে তার শ্বশুরের পরিবারের লোকজনের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিরোধের জমিতে চাষাবাদ করতে যান কেতাব আলী। তখন তার শ্যালক টিপু গিয়ে বাধা দিলে দুই জনের মধ্যে মারামারি হয়। এতে কেতাব আলী নিহত ও টিপু গুরুতর আহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD