শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
পাঁচবিবিতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

পাঁচবিবিতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহেল রানা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মান সরদারের ছেলে। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি এলাকার শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে।  

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারি পুলিশ সুপার আজমল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কেশবপুর এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচা করছিল। এ সময় র‌্যাবের টহল দল উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সোহেল রানাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি ম্যাগজিন ও ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় দু’জন র‌্যাব সদস্যও আহত হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিহতের মরদেহ জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD