সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় একটি দোকানে অভিযান চালিয়ে নয় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত জালের বাজার মূল্য তিন কোটি ১৫ লাখ টাকা।

সোমবার (১৪ আগস্ট) রাত ৯টায় উপজেলার আলীপুর বাজারে একটি জালের দোকান থেকে অবৈধ নতুন কারেন্ট জালসহ দোকানমালিক মো. আবদুর রাজ্জাক মৃধাকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

কলাপাড়া উপজেলা মেরিন মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান আশিকের উপস্থিতিতে জব্দকৃত জাল কোস্টগার্ড নিজামপুর বিসিজি স্টেশনে এনে পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশের মৎস্য সম্পদ ধ্বংসের জন্য দায়ী নিষিদ্ধ কারেন্ট জাল, চরঘেরা, পাই জাল, বেহুন্দি জাল, মশারি জালসহ আরও নানা ধরনের জাল। বিভিন্ন ধরনের অবৈধ জালের ব্যবহার, বেচা-কেনা, উৎপাদন ও সরবরাহ বন্ধে কোস্টগার্ড প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এ অভিযান চালানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD