সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
১০ প্রজাতির ড্রাগন ঝুলছে বাগানে

১০ প্রজাতির ড্রাগন ঝুলছে বাগানে

Sharing is caring!

অনলাইন ডেক্স: নুতন ১০ প্রজাতির ড্রাগন চাষ করে সফল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কাংকুনী পাড়া গ্রামের কৃষক মোস্তফা জামান। ২০১২ সালে ঢাকা থেকে দেশী জাতের বীজ সংগ্রহ করে সখের বসে শুরু করেন ড্রাগন চাষ। ফলন ভালো হওয়ায় ২০১৭ সালে নিজ ভগ্নি পতির পরামর্শে বাড়ির পাশের ১ একর জমিতে ৪ শ‘ গাছ নিয়ে বানিজ্যিকভাবে শুরু করেন ড্রাগন চাষ। বর্তমানে সিঙ্গাপুরের পেলোরা, বারি অন সাদা, বারি অন লাল, বারি অন গোলাপি, বারি গোল্ড, ইজরাইলি হলুদ, রেড ভিউ বেট ও ব্লাক ইষ্ট সহ বাগানের থোকায় থোকায় ঝুলছে নতুন জাতের ১০ প্রজাতির ড্রাগন ফল। লাল, সাদা, হলুদ এবং গোলাপি রঙ্গের পুষ্টিগুন সমৃদ্ধ সুস্বাদু এ ড্রাগন ফল বাগানে বসেই তিনি বিক্রি করছেন ৪শ‘ টাকা কেজি দরে। এতে খরচ বাদে প্রতি মাসে তার আয় হচ্ছে ৫০ হাজার টাকা। বর্তমানে এ বাগানটি এক নজর দেখতে ভীড় করছে উৎসুক মানুষ। ইতিমধ্যে সফল এ ড্রাগন চাষীর সফলতায় এ উপজেলার গড়ে উঠেছে অন্তত ৫০ টি ছোট বড় ড্রাগন বাগান। এসব বাগানের মালিকদের প্রশিক্ষন সহ সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

চাকামইয়া নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন জানান, মস্তফা জামান একজন সফল ড্রাগন চাষী। তার বাগানের কাটিং সংগ্রহ করে আমি ৩টি জাতের ড্রাগন উৎপাদন করেছি। ধানখালী ইউনিয়নের কৃষক সোহেল ঘরামী জানান, মস্তফা জামানে ড্রাগন বাগানে ফলন বেশ ভালো হয়েছে। গতমাসে তার কাছ থেকে কাটিং সংগ্রহ করে ছোট পরিসরে ড্রাগন চাষ শুরু করেছি।

সফল ড্রাগন চাষী মন্তফা জামান জানান, মূলত সখের বসেই ড্রাগন চাষ শুরু করেছিলাম। এখন বানিজ্যিক ভাবে করে সফলতা পেয়েছি। বাড়িতে বসেই ড্রাগন পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে যাচ্ছে। বর্তমানে আমার বাগানে ৮ প্রজাতির ড্রাগন গাছে ফল ধরেছে। তবে ভিয়েতনামের রেড ও তাইওয়ানের রেড ড্রাগনে এখনও ফল ধরেনি। তবে আগামী মাসের মধ্যে এই দুই জাতের গাছেও ফল আসবে বলে আশা করি।

বালিয়াতলী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মো.হুমায়ুন কবির জানান, মস্তফার বাগানে আমি গিয়েছি। তার সফলতা দেখে আমি অনুপ্রানিত হয়েছি। আশা করছি এলাকার যুবকরা তার সফলতা দেখে এ ধরনের খামার গড়ে তুলতে পারবে।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ জানান, মস্তফা জামান এখন সফল ড্রাগন চাষী। তার দেখাদেখি ইতিমধ্যে অনেক যুবক ড্রাগন চাষে আগ্রহী হয়েছে। আমরা অনেক যুবককে ইতিমধ্যে প্রশিক্ষন দিয়েছে। আসা করছি নতুন নতুন আগ্রহী যুবকদের মাধ্যমে এ উপজেলায় ড্রাগন বাগানের ব্যাপক সম্প্রসারন ঘটবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD