শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছয় দিনে তিন সিনেমায় গাইলেন কণা

ছয় দিনে তিন সিনেমায় গাইলেন কণা

Sharing is caring!

অডিও-ভিডিও গানের পাশপাশি সিনেমাতেও নিয়মিত গান গেয়ে যাচ্ছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় গান। দুই মাধ্যমেই তার কণ্ঠের গান দারুণভাবে গ্রহণ করছেন শ্রোতারা।

সেই ধারাবাহিকতায় গেলো ৬দিনে ৩টি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কণা। এরমধ্যে বুধবার (২৩ জানুয়ারি) গাইলেন ‘সোনার চর’ সিনেমায় একটি গান। গানের শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি।

গানের দুটি লাইন হচ্ছে- ‘ও পোড়ামন মন পুড়ে যায়/অঙ্গ আমার একেলাই। এর কথা লিখেছেন দেশ বরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। সুর-সঙ্গীতায়োজন করেছেন আবিদ রনি।

রোববার (২০ জানুয়ারি) গাইলেন গোলাম সোহরাব দোদুল’র সাপলুডু সিনেমায়। আইটেম ঘরানার এই গানটির শিরোনাম ‘ময়না ধুম’। এতে কণার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন তানভীর আলম সজীব। গাওয়ার পাশাপাশি এর সুর-সঙ্গীত আয়োজনও করেছেন সজীব। কথা লিখেছেন যৌথভাবে দোদুল-সজীব।

এছাড়া রাজীবের সঙ্গে গাইলেন ‘রাজকন্যা’ সিনেমার টাইলেন গান। ‘হাসলে আমি ফুটে ফুল, লক্ষ মানুষ করে ভুল’- এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সঙ্গীতায়োজনে প্রমীত কুমার।

এ গানগুলোর বিষয়ে বলতে গিয়ে আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রসঙ্গ টেনে কণা বাংলানিউজকে বলেন, কাজের প্রস্তাব পেলে কাজ করি। করে যাচ্ছি। এক সপ্তাহে তিনটি সিনেমায় গাইলাম। এককথায় কাজের মধ্যেই আছি। কিন্তু আহমেদ ইমতিয়াজ বুলবুল’র মৃত্যুতে নিজের মধ্যে দারুণ একটা হতাশা কাজ করছে। দোয়া করি- আল্লাহ্ ওনাকে ভালো রাখুন।

এদিকে কণা বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD