বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
নিউইয়র্ক প্রবাসী সোনিয়ার সাথে ঘর বাঁধলেন এসআই টুটুল – ডিভোর্স দিলেন তানিয়াকে

নিউইয়র্ক প্রবাসী সোনিয়ার সাথে ঘর বাঁধলেন এসআই টুটুল – ডিভোর্স দিলেন তানিয়াকে

Sharing is caring!

অনলাইন ডেক্স: দ্বিতীয় বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। তার নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টুটুল ও দ্বিতীয় স্ত্রীর একটি ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন সংগীত পরিচালক তানভীর তারেক। তানভীর তার পোস্টে লিখেছেন, ‘অভিনন্দন নববিবাহিত যুগলকে। শুভ কামনা রইল। এস আই টুটুল-শারমিন সিরাজ সোনিয়া দম্পতির প্রতি ভালোবাসা। ভালো থাকো তোমরা। সুখে কাটুক একটা জীবন।’ অনুরোধ জানিয়ে তানভীর এও লিখেছেন, ‘প্লিজ ইনবক্সে কেউ আমাকে প্রশ্ন করবেন না।

দুজন ম্যাচিউরড মানুষ বিয়ে করেছে। দুজনই আমার পরিচিত। দুজন ফোনে জানালো। সামাজিকভাবে অভিনন্দন জানালাম। শুভেচ্ছা দিলাম। বাকি বিস্তারিত অথেনটিক গণমাধ্যমে পেয়ে যাবেন।’ শিল্পী এস আই টুটুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চলতি বছরই তিনি শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে সংসার পেতেছেন। সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। টুটুলের মতো সোনিয়ারও এটি দ্বিতীয় বিয়ে। তাহলে টুটুলের প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া? তার কী হলো? তিনি এখন সাবেক হয়ে গেছেন বলে খবর। অর্থাৎ, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এস আই টুটুল ও তানিয়ার। তবে কবে কীভাবে কী ঘটল, সে সব বিস্তারিত কিছু জানা যায়নি। ১৯৯৯ সালের ১৯ জুলাই একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন এস আই টুটুল ও তানিয়া।

সাবেক এই তারকা দম্পতির দুই সন্তান শ্রেয়াশ আহমেদ ও আরশ আহমেদ। দীর্ঘ ২২ বছর সংসার করার পর অবশেষে সবকিছু তছনস। ডিভোর্স ও বিয়ে প্রসঙ্গে এস আই টুটুল ঢাকা টাইমসকে বলেন, ‘আমি আর তানিয়া সেপারেট ছিলাম পাঁচ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এরপর কনসার্টসহ নানা কাজে নিউইয়র্কে যাতায়াত ছিল। সেখানে আরটিভির ‘বাংলা গায়েন’ থেকে সোনিয়ার সঙ্গে পরিচয়। দুজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড, তাই বিয়ের সিদ্ধান্ত নিই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD