মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দু’বছর পর মঙ্গল শোভাযাত্রা

দু’বছর পর মঙ্গল শোভাযাত্রা

Sharing is caring!

অনলাইন ডেক্স: সময়ের আবর্তনে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে বাংলা নববর্ষ উদযাপন। পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছর বরণ করে নেয় উৎসবপ্রিয় বাঙালি।

প্রতিবছর বর্ষবরণে বর্ণাঢ্য আয়োজনে বের করা হত মঙ্গল শোভাযাত্রা। তবে করোনার কারণে গত দু’বছর সেখানে ছন্দপতন ঘটে। আগামীতে যেন নেতিবাচক পরিস্থিতির আগমন না ঘটে সেই প্রত্যাশা সবার।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সর্বস্তরের অংশগ্রহণ অনুষ্ঠিত হল মঙ্গল শোভাযাত্রা।

এবার মেট্রোরেলের কারণে এবার চারুকলা অনুষদের পরিবর্তে শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়। শোভাযাত্রার নির্ধারিত সময় ৯ টা বাজার আগেই সর্বস্তরের মানুষ অংশগ্রহণের জন্য টিএসসিতে জমায়েত হতে থাকে। বৈশাখের রঙ্গে রঙ্গিন মানুষের পদভারে ভরে ওঠে পুরো এলাকা। সবাই বৈশাখের বিচিত্র সাজে নিজেদেরকে রাঙিয়েছেন। মুখে রং তুলিতে লেখা ‘শুভ নববর্ষ ১৪২৯’, এসো হে বৈশাখ। ছেলেরা লাল-সাদা পাঞ্জাবি, মেয়েরা বৈশাখী শাড়ি পরিধান করেছেন। অনেকে মাথায় গামছা, আর লুঙ্গি পরে নিজেকে পুরো বাঙালিয়ানা সাজে সাজিয়েছেন। ছোট শিশুরাও অভিভাবকদের সাথে বৈশাখ উদযাপনে যোগ দিয়েছে। বাঁশি, একতারা, খেলনার ঢোল হাতে নিয়ে উল্লাস করেছেন। শোভাযাত্রায় চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের তৈরি প্রতিকৃতিগুলো ঘোড়া, মাছ, পাখি, টেপা পুতুল ও বিভিন্ন ধরনের মুখোশ হাতে অংশ নেন অনেকে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ

, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ প্রক্টর অধ্যাপক ড. একেম গোলাম রব্বানী ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের নেতৃতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন।

শোভাযাত্রার নিরাপত্তা রক্ষায় বিশেষভাবে তৎপর  ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শোভাযাত্রার সম্মুখভাগে র‌্যাব, পুলিশ, সোয়াট, বিএনসিসির সদস্যরা নিয়োজিত ছিলেন। এছাড়া ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়। শোভাযাত্রা স্মৃতি চিরন্তন চত্বর ঘুরে এসে টিএসসিতে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রা নিয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, এবারের প্রতিপাদ্য একটি গুরুত্বপূর্ণ অনেকটা প্রার্থনা সঙ্গীতের একটি অংশ। সেটি হল- ‘নির্মল কর, মঙ্গল কর মলিন মর্ম মুছায়ে’। গানটির এই লাইন থেকে আমরা শুধু প্রথমের ‘তুমি’ শব্দটা বাদ দিয়েছি। ” আমাদের স্বাভাবিক জীবনের যে ছন্দপতন ঘটেছে, যত নেতিবাচক পরিস্থিতি এসেছে সেখান থেকে যেন আমাদের মুক্তি হয়। একইসঙ্গে আগামীর দিনগুলো যেন মঙ্গলময় হয়। সেরকমটা চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD