বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ইমরানের হাত ধরে গানচিত্রে সাবিলা নূর

ইমরানের হাত ধরে গানচিত্রে সাবিলা নূর

Sharing is caring!

অনলাইন ডেক্স: দীর্ঘদিন ধরে ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করছেন সাবিলা নূর। অসংখ্য নাটক ও টেলিফিল্মে কাজ করলেও এখন পর্যন্ত কোনো গানচিত্রে দেখা যায়নি তাকে।

এবারই প্রথম একটি গানে মডেল হলেন সাবিলা। গানচিত্রে তার অভিষেক হচ্ছে  সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের হাত ধরে। ‘তুমি আমি’ শিরোনামের গানটির ভিডিওর শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে।

কবির বকুলের লেখায় গাটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর কণ্ঠ দিয়েছেন যৌথভাবে ইমরান ও লাবিবা। পর্দায় সাবিলার সঙ্গে এই গায়ক নিজেও রয়েছেন।

গানটির গল্প নির্ভর রোম্যান্টিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এটি মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে সিএমভি’র ব্যানারে।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূরের প্রথম মিউজিক ভিডিও এটি। এতে সহশিল্পী হিসেবে তাকে পেয়ে বেশ ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতাদের কাছে আমাদের রসায়ন ভালো লাগবে।

সাবিলা নূর বলেন, অসংখ্য প্রস্তাব এলেও আগে কখনও মিউজিক ভিডিওর মডেল হইনি। কিন্তু এই গানটি শুনে ভালো লাগলো। সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করেছি।

গানটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ উপলক্ষে রোজার শুরুতেই গানচিত্রটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD