মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
এক টাকায় সিঙাড়া!

এক টাকায় সিঙাড়া!

Sharing is caring!

দুর্মূল্যের বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের৷ এমতাবস্থায় এক টাকায় সিঙাড়া পাওয়া যায় শুনলে যে কেউই খেতে চাইবে। ভারতের নীলগঞ্জ রোডের ওপর বেলঘরিয়ার মা কালী মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকান অবস্থিত। জানা গেছে, এই দোকানেই এক টাকায় সিঙাড়া বিক্রি করা হয়। আর এই সিঙাড়া কিনে খাওয়ার জন্য প্রতিদিনই বিকেল ৪টা থেকে শুরু হয়ে ‌যায় লম্বা লাইন।

আরো জানা গেছে, বিকেল ৫টা-৬টায় এক কড়াই করে দুইবার সিঙাড়া তৈরি করা হয়৷ বানানোর সঙ্গে সঙ্গেই উধাও হয়ে যায় মোট ৮০০ সিঙাড়া৷ তবে যত টাকা ও যতক্ষণই  দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকুক না কেন ক্রেতাদের ভাগ্যে বরাদ্দ থাকবে মাত্র ১০টি সিঙাড়াই৷ এটাই দোকানের নিয়ম৷

এ প্রসঙ্গে স্থানীয় এক যুবক শুভদ্বীপের কথায়, “আমাদের পাড়ার গর্ব এই দোকান৷ এখানে কারোর বাড়িতে গেস্ট এলে এক টাকার সিঙাড়া খাওয়ানো হয়৷ 

ওই যুবক আরো বলে, একবার লাইন থেকে বেরোলে আর সেদিন সিঙাড়া পাওয়া যাবে না৷ এখানে স্থানীয় লোকেদের থেকে বাইরের লোকেদের লাইন বেশি পড়ে৷ দমদম, সোদপুর, বারাকপুর থেকে সবাই আসে৷”

এ ব্যাপারে ওই দোকান মালিক নিতাই পাল জানান, এটাই এই দোকানের গুডউইল৷তিনি আরো জানান, মজার ব্যাপার এক টাকার এই সিঙাড়ার দোকান প্রচার চায় না৷ কারণ ক্রেতার বিশাল চাহিদাই তাদের একমাত্র ভয়৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD