শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ার ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রান সহায়তা প্রদান

কলাপাড়ার ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রান সহায়তা প্রদান

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে সম্প্রতি  দুটি টলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা সহকারী পরিচালক (সিপিপি)মো.আসাদুজ্জামান খান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার।

এর আগে গত ১৮ আগস্ট এবং ২৬ আগস্ট ২০২৫ ইংরেজি তারিখে পরপর ২টি ট্রলার ডুবিতে মোট ২৪ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে পতিত হয়।

এর মধ্যে ১৯ জন মৃত্যুমুখে পতিত হয়ে বেচে ফিরে আসেন। ৪ জনের মৃত্যু হয় এবং এখনো ১ জন নিখোঁজ রয়েছেন।

উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মৃত. ইদ্রিস মাঝির স্ত্রী পারভীন বলেন, এ চাল পেয়ে হয়ত কয়েকদিন সংসার চলবে। পরে কিভাবে কি করবে জানিনা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত এসব জেলেরা চিকিৎসা সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়ায় এই কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে।

আজ ২৪ জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদের পরিবারের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD