শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় শুটকি পল্লীতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান

কলাপাড়ায় শুটকি পল্লীতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর শুটকি পল্লীতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হান এই অভিযান পরিচালনা করেন।

অস্বাস্থ্যকর পরিবেশে নাপ্পি তৈরির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যকর পরিবেশে নাপ্পি প্রক্রিয়া করণে ব্যবসাসীদের তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। নাপ্পির স্যাম্পল সংগ্রহ করে তা পরিক্ষার জন্য নেওয়া হয়েছে।

কোনো ক্ষতিকর উপাদান অথবা কেমিক্যালের ব্যাবহার হয় কি না তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা কর্মকর্তা। এছাড়াও মহিপুর ও কুয়াকাটার বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নমুনা সংগ্রহ করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হান জানান, আমরা নাপ্পি ও শুটকির বিভিন্ন নমুনা সংগ্রহ করেছি। আমাদের ল্যাবরেটরিতে এসব নমুনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় কোন ক্ষতিকর ক্যামিক্যাল বা জীবানু পাওয়া গেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD