মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
পিরোজপুরে সংবর্ধনা পেলেন লন্ডনের রামসগেট সিটি মেয়র রওশন আরা রহমান

পিরোজপুরে সংবর্ধনা পেলেন লন্ডনের রামসগেট সিটি মেয়র রওশন আরা রহমান

Sharing is caring!

এস এল টি তুহিন: লন্ডনের রামসগেট সিটি মেয়র রওশন আরা রহমানকে পিরোজপুরে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহষ্পতিবার (১০ মার্চ) দুপুরে পিরোজপুর পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এন খালেদ রবি, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. রেজাউল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাদউল্লাহ লিটন, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমানসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিরোজপুর পৌরসভার সচিব বণি আমিন। এসময় মুক্তিযোদ্ধা, পৌরসভার কাউন্সিলর,রামসগেট মেয়রের পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD