মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
দুর্নীতি দূর করতে শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে

দুর্নীতি দূর করতে শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: দুর্নীতি দূর করতে স্বাস্থ্য খাতের সব জায়গায় শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘আগামী ১০০ দিনের কর্মসূচি’ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুর্নীতি দূর করতে স্বাস্থ্য খাতে প্রশাসনিক সংস্কার কর্মসূচি নেওয়া হবে কিনা?- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে জানি। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’ 

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে আমরা একজনকে সাসপেন্ড করেছি, আস্তে আস্তে এই শুদ্ধি অভিযান সব জায়গায় হবে ইনশাআল্লাহ। যাতে ভাল পরিবেশ আপনারা পান। অল্প সময়ের মধ্যে তা দেখতে পাবেন।’

প্রসঙ্গত দু্র্নীতির অভিযোগ ওঠায় সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল এডুকেশন শাখার হিসাব রক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুদক জানিয়েছে গুলশান, বনানী, বারিধারায় ২০টিসহ সারাদেশে প্লট-বাড়ি কেনায় তিনি সেঞ্চুরি করেছেন বলে দুদক সূত্রে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD