বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
জমি বিরোধের জেরে বাবা ছেলেকে কুপিয়ে জখম

জমি বিরোধের জেরে বাবা ছেলেকে কুপিয়ে জখম

Sharing is caring!

জমি বিরোধের জেরে বাবা ছেলেকে কুপিয়ে জখ

জমি জমা বিরোধের জের ধরে বরিশালে পিতা পুত্রকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত রোববার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮নং শধ্য নলুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে।
এঘটনায় সিদ্দিকুর রহমান (৫২) গুরুত্বর আহত হলে তাকে প্রথমে বাকেরগঞ্জ স্থাস্থ্য কম্পেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
ধারোলো অস্ত্রের আঘাতে সিদ্দিকুর রহমানের হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ রাসেল মোল্লা (২৯)ও আহত হয়ে আসপাতালে ভর্তি রয়েছে।
জানাগেছে সিদ্দিকুর রহমান এর সাথে একই এলাকার মনু মোল্লার ছেলে জাকির, রাজা ও জাকিরের দুই ছেলে সজীব ও বাসেদ এবং মেয়ে বিনার সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত রোববার দুপুর দেড়টার দিকে জমি দখল ও গাছ কাটতে বাধা দেওয়ায় এলাকার চিহিৃত ভূমিদস্যু ও সন্ত্রাসী জাকির, রাজা ও তাদের সন্তানরা মিলে রামদা দিয়ে কুপিয়ে সিদ্দিকুর রহমান মোল্লা ও তার ছেলে রাসেল মোল্লাকে কুপিয়ে আহত করে। পরে তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে আহতের ছেলে রাসেল মোল্লা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী বাহিনী আমার ও আমার বাবার উপর হামলা করে। এঘটনায় বাকেরগঞ্জ থানায় ৫জনকে আসামী করে মামলা দায়ের করেছি। পুালিশ এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে। এরা হলেন, জাকির, রাজা ও বাসেদ।
তিনি অভিযোগ করে বলেন, হামলার ঘটনায় আমার বাবা সিদ্দিকুর রহমানের হাতের তিনটি আঙ্গুল পড়ে গেছে। রোববার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ত্রাসী বাহীনির কিছু লোক এখানে কর্তব্যরত আছে। তারা আমার বাবা সুস্থ হওয়ার আগেই নাম কেটে দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD