বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
নতুন দলকে যেন বাধা দেওয়া না হয়: প্রধানমন্ত্রী

নতুন দলকে যেন বাধা দেওয়া না হয়: প্রধানমন্ত্রী

Sharing is caring!

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়নের পরও দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে এমন লোকজনের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, এত উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে সচেতন হতে হবে, অপপ্রচারের জবাব দিতে হবে। গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গড়ে উঠা নতুন রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার বাধা না দেওয়া নির্দেশ দিয়েছেন। ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত এই নির্দেশ দেন তিনি। কোন দলের নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যত আমরা ভাল কাজ করি, সেখানে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা সব সময় এদের আছে। এটা বিএনপি জামায়াতই সব থেকে বেশি সক্রিয়। আবার এখন নতুন কিছু গজাচ্ছে। সেটা গজাক।

নতুন দলকে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি কালকেও আইজিপিকে বলেছি যারা নতুন পার্টি করতে চাচ্ছে তাদের পার্টি করতে দেওয়া উচিত এবং তারা দল করুক, তারা কাজ করুক। কারণ বাংলাদেশে দরকার আছে? যে যত দলকে করতে চায় করতে পারে। তিনি বলেন, এখানে বহু দলীয় গণতন্ত্র বিদ্যমান। কাজেই এখানে যেন কোন রকম বাধা দেওয়া না হয়। মিছিল করতে চাচ্ছে মিছিল করুক। মিছিলে আমরা বাধা দেবো কেন? প্রধানমন্ত্রী বলেন, তাদের যত রকম আন্দোলন আছে করুক। কিন্তু মানুষ পোড়ায়ে মারতে পারবে না, কোন জানমালের ক্ষতি করতে পারবে না, সেটা আমাদের দেখতে হবে, যেন কোন জিনিসের ক্ষতি করতে না পারে।

এর আগে গত ২৬ অক্টোবর ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নুর। দলটির আহ্বায়ক কমিটিতে ১০১ জন সদস্য রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD