রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
ভারতে কিডনি বেচতে গিয়ে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

ভারতে কিডনি বেচতে গিয়ে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নিজের কিডনি বিক্রি করতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর মোহাম্মদ গণি মিয়া (৩৫) নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ।

গত রবিবার ভারতের তারাগড় এলাকার খাদিম সাঈদ আনোয়ার নামের এক স্থানীয়র বাড়িতে তল্লাসী চালিয়ে গণিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট, মোবাইল ফোনের পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।

পুলিশি জিজ্ঞাসায় গণি মিয়া জানিয়েছেন, নিজের কিডনি বিক্রি করতেই তিনি ভারতে গিয়েছেন। এর আগেও কিডনি বিক্রি করতে আরও দুইবার ভারতের আজমিরে গিয়েছিলেন বলে জানান তিনি। তবে কোনোবারই সফল হন নি গণি মিয়া।

ভারতের রাজস্থান রাজ্যের আজমির দরগা পুলিশ ফাঁড়ির পরিদর্শক কৈলাস বিশনয় বলেন, গত দুই মাস আগে গণি মিয়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন।

বুধবার তাকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। গণি মিয়ার আশ্রয়দাতা ভারতীয় নাগরিক খাদিম সাঈদ আনোয়ারকে খুঁজছে পুলিশ।

ভারতের বিভিন্ন রাজ্যে কিডনি বেচাকেনার অবৈধ ব্যবসা চলছে বহু দিন ধরেই৷ এর পেছনে কাজ করছে দালালদের এক সংগঠিত চক্র৷ এ চক্রের সদস্যদের ধরতে চেষ্টা চালাচ্ছে ভারতীয় পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD