শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পত্রিকার মতো মোড়ানো যাবে টিভি!

পত্রিকার মতো মোড়ানো যাবে টিভি!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: মার্কিন যুক্ত্রাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০১৯ কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)-এ নতুন ওএলইডি টিভি দেখিয়েছে এলজি। কাগজে ছাপানো পত্রিকার মতোই মোড়ানো যাবে নতুন এই টিভি।

আগের বছরই এই টিভির প্রোটোটাইপ দেখিয়েছিল এলজি। এবার নতুন বছরে এটি বিক্রি শুরু করবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

২০১৯ সালে এলজির ফ্ল্যাগশিপ ৪কে ওএলইডি টিভি হবে ‘সিগনেচার ওএলইডি টিভি আর’।

গ্রাহকের দরকারের সময় বাইরে থাকবে টিভির পর্দা। আর টিভি বন্ধ থাকলে এটি মুড়িয়ে একটি বাক্সের মধ্যে ঢুকে যাবে। একটি বাটন চেপেই টিভির পর্দা বের করা বা ভেতরে ঢুকিয়ে রাখা যাবে। এতে সময় লাগবে মাত্র ১০ সেকেন্ড।

এখন প্রশ্ন উঠতে পারে, টিভি মুড়িয়ে রাখার প্রয়োজনীয়তা কী? এর উত্তর হতে পারে সহজে স্থানান্তর এবং স্টোরেজ। আর নতুন এই টিভিকে বলা হচ্ছে ‘বৈজ্ঞানিক কল্পকাহিনীর ডিভাইস’।

ডিভাইসটির পর্দা যে বাক্সে মুড়িয়ে রাখা হয় এতে যোগ হয়েছে ১০০ ওয়াট ডলবি অ্যাটম স্পিকার। আগের বছরের প্রোটোটাইপে এটি ছিল না।

টিভিতে ‘লাইন মোড’ নামে আরেকটি মোড রেখেছে এলজি। এই মোড চালু করলে পর্দার শুধু এক চতুর্থাংশ দেখা যাবে। এই পর্দাতেই মিউজিক এবং স্মার্ট হোম গ্যাজেট নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহক।

নতুন এই টিভির বাজার মূল্য এখনও জানায়নি এলজি। প্রতিষ্ঠানের আগের ‘ওয়ালপেপার’ ওএলইডি টিভির বাজার মূল্য শুরু হয়েছে আট হাজার মার্কিন ডলার থেকে। ধারণা করা হচ্ছে নতুন সিগনেচার ওএলইডি টিভির দাম আরও বেশি হবে। এলজি’র পক্ষ থেকেও বলা হয়েছে প্রিমিয়াম শ্রেণিতেই দাম হবে এই টিভির।

চলতি বছরের মার্চ মাসে বাজারে আনা হতে পারে নতুন এই ফ্ল্যাগশিপ ৪কে ওএলইডি টিভি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD