মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
পিরোজপুরে স্বজনদের অবহেলায় পড়েছিল লাশ, করোনায় মৃত নারীর গোসল-দাফন করলেন ইউএনও

পিরোজপুরে স্বজনদের অবহেলায় পড়েছিল লাশ, করোনায় মৃত নারীর গোসল-দাফন করলেন ইউএনও

Sharing is caring!

স্বজনদের অবহেলায় পড়েছিল লাশ, করোনায় মৃত নারীর গোসল-দাফন করলেন ইউএনও পিরোজপুরের কাউখালীতে স্বজন ও পাড়া প্রতিবেশীরা কেউ এগিয়ে না আসায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া এক নারীর লাশের গোসল করিয়ে দাফনের ব্যবস্থা করেছেন ইউএনও ও এক উন্নয়ন কর্মী।

শুক্রবার গভীর রাতে উপজেলার উজিয়ালখান গ্রামে পারিবারিক কবরস্থানে ওই নারীর লাশ দাফন করা হয়। মৃত রেখা আক্তার (৪৫) ওই গ্রামের সোলায়মান হোসেন এর স্ত্রী। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ১০ দিন অসুস্থ ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালীর উজিয়ালখান গ্রামের এক নারী শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনার ভয়ে স্বজনরাও লাশ ফেলে রেখে গা ঢাকা দেন। অপরদিকে সংক্রমণের ভয়ে প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসছেন না।

ঘণ্টার পর ঘণ্টা লাশ পড়ে ছিল বাড়িতে। এমন সঙ্কটের খবর নাড়া দেয় উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও)। শুক্রবার রাত ১০টার দিকে লাশের গোসল করাতে উদ্যোগী হন ইউএনও খালেদা খাতুন রেখা। আগে কখনো লাশ গোসলের অভিজ্ঞতা না থাকলেও ইতোমধ্যে শিখে নিয়েছেন নিয়মরীতি। তারপর ওই নারীর লাশের গোসল করান। তাকে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী উন্নয়ন কর্মী মাহাফুজা মিলি এবং শামীমা আক্তার। লাশ গোসল করানোর আগে সুরক্ষাসামগ্রী (গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, ক্যাপ ও বুটজুতা) পরে ধর্মীয় রীতি অনুযায়ী গোসল করানো হয় এবং কাফনের কাপড় পরানো হয়। রাত ১২টার দিকে কাউখালী উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।

কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন বলেন, করোনায় মৃত নারীর দাফনের ব্যবস্থা করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কাউখালী নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা জানান, এটি মানুষ হিসেবে আমাদের মানবিক দায়িত্ব। তবে করোনায় কেউ মারা গেলে সংক্রমণের ভয় থাকা ভুল ধারণা। মানুষের সচেতন হওয়া উচিত। আমরা এক কঠিন দুঃসময় পার করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD