মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ফরচুন সু কোম্পানির বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশু সহ গুরুতর আহত ৫

বরিশালে ফরচুন সু কোম্পানির বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশু সহ গুরুতর আহত ৫

Sharing is caring!

বরিশাল বরিশাল : বরিশাল নগরীর বিসিক এলাকায় ফরচুন সু কোম্পানির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে পাচঁজন গুরুতর আহত হয়। এ ঘটনাকে কেন্দ্রে করে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। বাস চালকে আটক করা হয়েছে।

শুক্রবার ৯ জুলাই সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক টেক্সটাইল মোড়ে ফরচুন কোম্পানির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবের দোকানের মধ্যে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে থাকা পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শিশিরের ছেলে অর্ক (১০), সোহাগের ছেলে রবিউল (১০), করিমের ছেলে টিপু (৩০), নজরুলের ছেলে রিয়াদ (২২) ও আরিফ। এদিকে এঘটনাকে কেন্দ্রে করে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে কাউনিয়া থানা পুলিশ। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং ড্রাইভারকে আটক করি।

 

এদিকে আহত ব্যক্তির স্বজনরা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে দোষীদের বিচারের দাবীতে আন্দোলন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়দের আন্দোলন চলমান রয়েছে। ঘটনাস্থলে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার ইব্রাহিম খলিলসহ শতাধিক পুলিশের অবস্থান রয়েছে। উল্লেখ্য, এর আগেও ফরচুন সু কোম্পানির বাসে একাধিক দুঘর্টনায় আহত ভুক্তভোগীরা কোন বিচার পায়নি। তাই এবারে বিচারের দাবীতে স্থানীয়দের বিক্ষোভ চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD