মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
বরিশালে দুই মাথা-তিন পা নিয়ে অদ্ভুত এক শিশুর জন্ম

বরিশালে দুই মাথা-তিন পা নিয়ে অদ্ভুত এক শিশুর জন্ম

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ   বরিশালে জন্ম নিয়েছে দুই মাথা ‍এবং তিন পা যুক্ত ‍একটি শিশু। তবে বিরল ‍এই শিশুটি জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। জন্মের কয়েকঘন্টার মাথায় মৃত্যু হওয়া শিশুটির বাবা-মা পিরোজপুরের ‍আব্দুল জলিল ও শারমিন দম্পতি। নবজাতকের মৃত্যু হলেও মা সুস্থ ‍আছে বলে জানা গেছে।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে দুই মাথাওয়ালা শিশুটি ভুমিষ্ট হয়। শিশুটির হাত দুটি হলেও পা তিনটি। ‍একটি পা দেহের পেছনের দিকে। শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে জানানো হয়েছে, ‘শিশুটি বরিশালের কোন ‍একটি হাসপাতালে জন্ম নিয়েছে। তবে কোন হাসপাতালে জন্মেছে সেটা তারা নিশ্চিত নন। তবে শিশুটিকে শেবাচিম হাসপাতালে ‍এনে ভর্তি করার পরে নবজাতক ওয়ার্ডে নিয়ে ‍আসা হয়।
কিন্তু নবজাতক ওয়ার্ডে ‍আসার ‍আগেই তার মৃত্যু হয়। ‍এ কারণে শিশুটির নাম-পরিচয় ভর্তি রেজিস্ট্রারে তোলা হয়নি। শিশুটির শরীরিক অবস্থা ভালো না থাকা ‍এবং ওজন কম হওয়ার কারণে মৃত্যু হতে পারে বলে ধারনা শেবাচিমের শিশু বিভাগের চিকিৎসকদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD