শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
নতুন বছরে আসিফ-ডলির প্রথম দ্বৈতগান

নতুন বছরে আসিফ-ডলির প্রথম দ্বৈতগান

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আসিফ আকবর-ডলি সায়ন্তনীর কণ্ঠে অনেক জনপ্রিয় গান পেয়েছেন শ্রোতারা। মাঝে দু’বছর বিরতিতে ছিলো এই জুটি। ফের গানে ফিরেছেন তারা।

সেই ধারাবাহিকতায় ‘মন হয়ে যায় ভালো’ শিরোনামের নতুন গান নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন আসিফ-ডলি। এটি তাদের নতুন বছরের(২০১৯)প্রথম দ্বৈতগান।

গানটির কথা লিখেছেন গীতিকবি প্রদীপ সাহা। সুর করেছেন অভি আকাশ। সঙ্গীতায়োজনে মুশফিক লিটু।

আগামী ২৪ জানুয়ারি প্রযোজন প্রতিষ্ঠান ‘সাউন্ডেক’ থেকে আসিফ-ডলির কণ্ঠের গানটি ভিডিওতে প্রকাশ পাচ্ছে। এর ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত নাসির। ভিডিওতে আসিফের সঙ্গে রয়েছেন আরশি হোসাইন।

এদিকে আসিফ আকবর নতুন বছরে ১৩০টি গান করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এরইমধ্যে বেশকিছু গানের কাজ শুরু করে দিয়েছেন। বছরব্যাপী চলতে থাকবে তা একের পর এক গানের কাজ, বললেন- আসিফ আকবর।

অন্যদিকে ডলি সায়ন্তনী তার কণ্ঠের জনপ্রিয় ১০টি গান নতুন সঙ্গীতায়োজনে ভিডিওতে প্রকাশের উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে গানের কাজ শুরু করে দিয়েছেন। গানগুলো একটি একটি করে ভিডিওতে প্রকাশের কথা জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD