বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে সময় টিভির ভূয়া সাংবাদিক আটক

বরিশালে সময় টিভির ভূয়া সাংবাদিক আটক

Sharing is caring!

কঠোর লকডাউনের কারণে বেশ কড়াকড়ি বরিশালজুড়ে। এরই মধ্যে সাংবাদিক পরিচয়ে লকডাউন উপেক্ষা করে চলাচল করায় আটকানো হয় এক যুবককে। সময় টিভির সাংবাদিক পরিচয় দেয়া ওই ভূয়া সাংবাদিক পরে পুলিশ কর্মকর্তা ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে মুক্তি পায়।

তবে তার ব্যবহৃত মোটরসাইকেলের কোনো বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় পুলিশ সেটি আটক করে। শনিবার দুপুরে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নথুল্লাবাদ চেকপোস্টে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, দুপুরে নথুল্লাবাদ চেকপোস্ট পরিদর্শনে আসেন উপ পুলিশ কমিশনার মঞ্জুর রহমান। তিনি আসার কিছুক্ষণ পরেই এক যুবক একটি মোটরসাইকেল নিয়ে চেকপোস্টে পার হওয়ার চেষ্টা করেন।

এসময় ওই যুবক নিজেকে সময় টিভির স্টাফ রিপোর্টার পরিচয় দেয়ায় সন্দেহ হয় উপ পুলিশ কমিশনার। এরপর তিনি ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিষয়টি যাচাই বাছাইয়ের অনুরোধ করলে বিশ্বজিৎ কর্মকার নামের ওই যুবক ভুল হয়েছে স্বীকার করে নিজেকে বরিশাল সময় নিউজ ডট কমের স্টাফ রিপোর্টার বলেন।

যে অনলাইন পোর্টালটির অফিস ঝালকাঠির নলছিটিতে। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যুবক জানায় অনলাইন পোর্টালটির কাজ চলছে। তিনি এখনও কাজ শুরু করেনি। ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে সাংবাদিক পরিচয় দিয়ে অপকর্ম করবে না বলে জানিয়ে মুক্তি পায়।

তবে তার সাথে থাকা মোটরসাইকেলের কোনো কাগজ পত্র না থাকায় এবং হেলমেট ব্যবহার না করায় মোটরসাইকেলটি আটক করে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়।

সময় টিভির স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী বিশ্বজিৎ কর্মকার বলেন, আমি সময় টিভির সাংবাদিক বলিণি, বলেছি সময় নিউজের। আপনারা ভুল শুনেছেন। আমি মূলত বরিশাল সময় নিউজ ডট কমে কাজ করি। এটার মালিক ঝালকাঠির নলছিটির। আমি বরিশাল বিভাগের স্টাফ রিপোর্টার। স্টাফ রিপোর্টার এর অর্থ কি জিজ্ঞাসা করা হলে উপস্থিত সাংবাদিকদের সে কোনো জবাব দিতে পারেনি।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার , ক্ষমা প্রার্থনা করায় তাকে আটক করা না হলেও সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তির মোটরসাইকেল আটক করা হয়েছে। চেকপোস্টে আমরা বেশ সতর্ক অবস্থায় রয়েছি। ভূয়া পরিচয় দিয়ে কেউই আমাদের সামনে থেকে বের হতে পারবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD