শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ফিরছে জিৎ-কোয়েল জুটি

ফিরছে জিৎ-কোয়েল জুটি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: টলিউডের অন্যতম সেরা জুটি জিৎ ও কোয়েল মল্লিক। ২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবিতে প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তারা। এ পর্যন্ত এক ডজন ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। যেগুলোর প্রায় সবগুলোই সুপারহিট। শেষ তারা এক হয়েছিলেন ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম করেছি বেশ করেছি’ ছবিতে। এরপর গত তিন বছর একসঙ্গে আর কোনো ছবি নেই জিৎ-কোয়েলের।

তবে দীর্ঘ সেই বিরতি ভাঙছে চলতি বছরেই। আবার একসঙ্গে পর্দায় আসছেন সুপারহিট জুটি জিৎ-কোয়েল। নাম ঠিক না হওয়া নতুন এ ছবিটি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী। জিতের উদ্যোগেই এই ছবিতে নায়িকা হয়ে আসছেন কোয়েল। তবে নায়ক-নায়িকা এবং পরিচালক কেউই এ ব্যাপারে এখনো কিছু প্রকাশ করেননি।

অভিনয়ের পাশাপাশি ছবির প্রযোজনায়ও থাকবেন নায়ক জিৎ। তবে যৌথভাবে। তার সঙ্গে ছবিটি প্রযোজনা করবে টলিউডের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস। শোনা যাচ্ছে, কোয়েল ছাড়াও এই ছবিতে মুম্বাইয়ের একজন নায়িকাও অভিনয় করবেন। অপ্রকাশিত রয়েছে সেই নামটিও। আপাতত নিশ্চিত জিৎ ও কোয়েল।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাথী’ ছবির মাধ্যমে টলিউডে যাত্রা শুরু জিতের। সে ছবির নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা। প্রথম ছবিতেই দর্শকের মনে স্থায়ী আসন গেড়ে বসেন জিৎ। টলিউডে তাকে সাবেক অ্যাকশন হিরো মিঠুন চক্রবর্তীর উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হয়। কাজ করেছেন ৫৫টির মতো ছবিতে। তার সঙ্গে কোয়েল মল্লিক ও শ্রাবন্তীর জুটি সর্বাধিক দর্শক নন্দিত।

অন্যদিকে খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিকের টলিউড যাত্রা শুরু ২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে। নায়ক ছিলেন জিৎ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাবার মতো তিনিও ইন্ডাস্ট্রিতে স্থায়ী আসন গেড়ে বসেছেন। জিৎ ছাড়াও তিনি কাজ করেছেন দেব, হিরণ, সোহম, পরমব্রত ও যিশু সেনগুপ্তের মতো নায়কদের সঙ্গে। ক্যারিযারে তার অভিনীত ছবির সংখ্যা ৫২।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD