সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃতবরণ এবং গুরুতর আহতদের মাঝে ১ কোটি ৮৪ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

বরিশালে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃতবরণ এবং গুরুতর আহতদের মাঝে ১ কোটি ৮৪ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

Sharing is caring!

বরিশালে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃতবরণ এবং গুরুতর আহতদের মাঝে ১ কোটি ৮৪ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতর করেন জেলা প্রশাসক।

বর্তমান সরকারের নানাবিধ উন্নয়ন কাজের পাশাপাশি জনকল্যাণমূলক কাজের অবদান অপরিসীম। তারি ধারাবাহিকতায় আজ ২৭ জুন রবিবার দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখা হতে বেসরকারি প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারনে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় তিনি বরিশাল জেলার আবেদন কৃত বেসরকারি প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত সরকারি কর্মকর্তা-কর্মচারীর ২৩ জনের পরিবারের মাঝে ৮ লক্ষ টাকা করে মোট ১ কোটি ৮৪ লক্ষ টাকার চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ, সহকারী কমিশনার (সাধারণ শাখা) জেলা প্রশাসকের কার্যালয় মোঃ আবদুল হাই, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ চেক গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD