শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রোমান যুগের পাথরের কফিন আবিষ্কার

রোমান যুগের পাথরের কফিন আবিষ্কার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: মিশরের দামিয়েত্তায় রোমান যুগে ব্যবহৃত পাথরের কফিন আবিষ্কার করেছে মিশরীয় প্রত্নতাত্ত্বিক মিশন। দেশটির প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

লাল রঙের নলাকার কফিনগুলো পাওয়া গেছে মিশরের প্রত্নতাত্ত্বিক অঞ্চর টেল এল দি-তে।

সেদেশের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিস’র সেক্রেটারি জেনারেল মোস্তফা ওয়াজিরি এক বিবৃতিতে বলেছেন, কফিনের মুখের নকশাগুলো মুখ ও নাকের মতো, অন্যগুলোতে জ্যামিতিক নকশা খচিত। অলঙ্কৃত কফিনগুলোতে রয়েছে কিছু ব্যান্ডেজ করার উপকরণ। লিনেন দিয়ে মোড়ানো অবস্থায় মৃতদেহের কিছু অংশে থাকা সাদা প্লাস্টারের স্তরও পাওয়া গেছে।

লোয়ার ইজিপ্টের সেন্ট্রাল ডিপার্টমেন্ট অব অ্যান্টিকুইটিস’র প্রধান নাদিয়া খাদের বলেন, এই মিশনে উদ্ধার উপকরণের মধ্যে বিভিন্ন মৃৎশিল্প ও মাদুলিও রয়েছে। সব মিলে সাত শ’রও বেশি উপকরণ পাওয়া গেছে। 

সূত্র : ইজিপশন স্ট্রিটস 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD