মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
উজিরপুরে গভীর রাতে বসতঘরে হামলা,নারী শিশুসহ আহত-৮জন

উজিরপুরে গভীর রাতে বসতঘরে হামলা,নারী শিশুসহ আহত-৮জন

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গভীর রাতে ব্যবসায়ীর বসতঘরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা হামলা চালিয়ে নারী শিশুসহ ৮ জনকে পিটিয়ে গুরুতর আহত করে জমি দখলের পায়তারা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে জাহাঙ্গির সরদারের ছেলে সোহাগ সরদারের সাথে একই গ্রামের মেনাজ উদ্দিন সরদারের ছেলে সাজাহান সরদার গংদের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এমনকি বিরোধীয় জমি নিয়ে বরিশাল ২য় যুগ্ম জেলা জজ আদালতে ১৬/১০/২০১৮ সালে ৩৮/২০১৮ইং সোহাগ সরদার বাদী হয়ে সাজাহান সরদার গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা চলমান রয়েছে।

তা উপেক্ষা করে ১৮ জুন শুক্রবার রাত সাড়ে ১০ টায় খোলনা গ্রামের প্রতিপক্ষ প্রভাবশালী সাজাহান সরদার(৫০), সানুহার গ্রামের খোকন সিকদার(৫৫). খোলনা গ্রামের সবুজ সিকদার(৩৫), আকবর খান(৪০)সহ ১৫/২০জন ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে সোহাগ সরদারের বসতঘরে হামলা চালিয়ে ভোগদখলীয় জমি দখলের পায়তারা চালায়।

এসময় ডাকচিৎকার ও প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ব্যবসায়ী সোহাগ সরদারের স্ত্রী পারভীন বেগম(৩০) ও বোন মারুফা বেগম(২৫), খালাত বোন খাদিজা বেগম(২৩), আছিয়া আক্তার(১৩)কে পিটিয়ে গুরুতর আহত করে জোরপূর্বক জমি দখলের পায়তারা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এছাড়াও হামলা চলাকালীন সময়ে আঘাতপ্রাপ্ত হয় শিশু মারুফ মোল্লা(৫),জুনায়েত হাওলাদার(৭), ৬ মাস বয়সী জারমিন আক্তার,দেড় বছরের সায়মা আক্তার।

তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ১৯ জুন শনিবার ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ সরদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। হামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা এড়িয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ সরদার জানান আমার ভোগদখলীয় সম্পত্তি দখল করার জন্য ওই ভূমিদস্যু সন্ত্রাসীরা গভীর রাতে আমার বসতঘরে হামলা চালায় এবং আসবাবপত্র ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে এবং আমার স্ত্রীসহ বসতঘরে থাকা বোন ভাগিনাসহ ৮ জনকে পিটিয়ে আহত করে অন্যায় ভাবে জোরপূর্বক জমি দখলের পায়তারা চালায়।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ওই হামলাকারী ভূমিদস্যুদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন আহত’র পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD