বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব পালন করেছে লাভ ফর ফ্রেন্ডস

বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব পালন করেছে লাভ ফর ফ্রেন্ডস

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস পরিবারের পক্ষ থেকে খুব নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব ২০২১ পালিত হয়েছে।

১৮ই জুন শুক্রবার সকাল ১১ ঘটিকায় বরিশাল নগরীর কীর্তনখোলার তীর ঘেষে গড়ে উঠা মুক্তিযোদ্ধা পার্কে অসহায় কর্মহীন মানুষের শিশুদের মাঝে মৌসুম ভিত্তিক ফল প্রদান করা হয়।প্রায় শতাধিক শিশুদের মাঝে এই ফল বিতরন করা হয়।২০১৭ সাল থেকে বরিশালে এই আয়োজন করে আসছে এই সংগঠন।

এ সময়ে শিশুদের মাঝে বিভিন্ন ফল খাওয়ানো হয় এসব ফলের মধ্যে ছিলো আম,জাম,কাঁঠাল, আনারস, জামরুল,লটকন,কলা,পেয়ারা, ড্রাগন ফল অন্যতম।

বৃষ্টিস্নাত আবহাওয়া থাকার ফলেও এই উৎসব আয়োজনে অংশ নিতে ঘাটতি দেখা দেইনিহ শিশুদের বরং তাদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।

করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে মৌসুম ভিত্তিক ফল খাওয়া থেকে সমাজের এই শিশুরা বঞ্চিত তাই একটু প্রশান্তির জন্যই এমন উদ্যোগ করা এবং এই সামাজিক কার্যক্রম ধারাবাহিক ভাবে বহাল থাকবে বলে জানিয়েছেন লাভ ফর ফ্রেন্ডস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি পারভেজ সিকদার। তিনি আরো বলেন, আমরা সামর্থ্যনুযায়ী চেষ্টা করছি শিশুদের মৌসুমি ফল খাওয়াতে।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহীম খলীল রুবেল(প্রধান সম্পাদক দৈনিক জনতার খবর),মোঃ নাইম (সম্পাদক বিজয়ের বাংলাদেশ),
মাহমুদ করিম,ইনজামামুল হক শাফিন,তানিম সিকদার,মাহির মাহি,ফারজানা আক্তার খাদিজা,আবু কালাম সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

কার্যক্রম সফল করতে যারা সার্বিকভাবে সহোযোগীতা প্রদান করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD