বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাজধানীর গ্রীনরোডস্থ পানি ভবনে উদ্বোধন

রাজধানীর গ্রীনরোডস্থ পানি ভবনে উদ্বোধন

Sharing is caring!

রাজধানীর গ্রীনরোডস্থ পানি ভবনে উদ্বোধন হলো পানি উন্নয়ন বোর্ড মেডিকেল সেন্টার। পানিসম্পদ মন্ত্রণালয় ও অধীনস্থ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের জরুরী কোভিট চিকিৎসা প্রদান লক্ষ্যে নির্মিত হয়েছে মেডিকেল সেন্টার।

গত মঙ্গলবার (১৫জুন) দুপুরে মেডিকেল সেন্টারটির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি ও উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম-এমপি

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে আমাদের কর্মকর্তারা কোভিট চ্যালেঞ্জের মধ্যে কাজ করে যাচ্ছে। তাই জরুরী প্রয়োজনে চিকিৎসা নিশ্চিতে এই উদ্যোগ। এটা সকলকে কাজে আরো সাহস দিবে বলে আশাকরি।

মেডিকেলের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ড. শাহেদ জানান, ‘ এখানে রয়েছে ১৩ টি বেড, এর মধ্যে ৫টি আইসিইউ বেড, ১ টি এম্ব্যুলেন্স আছে। ২৪/৭ এখানে চিকিৎসক থাকবেন। কোভিট আক্রান্ত রোগীর জরুরী পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবরকম প্রস্তুতি রয়েছে।

এ-সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী,পানি উন্নয়ন বোর্ডের অতিঃ মহাপরিচালক ফজলুর রশীদসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD