রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
নারীর কান কেটে স্বর্ণালঙ্কার লুট

নারীর কান কেটে স্বর্ণালঙ্কার লুট

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ায় জাহেরা বেগম (৪০) নামে এক নারীর কান কেটে স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে ছিনতাইকারীরা। গত রবিবার বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহেরা বেগমকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছেন। তিনি সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের মোহনপুর গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী।

আহত জাহেরা বেগম জানান, তিনি রবিবার সদর উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রয়োজনীয় কাজ শেষে শহরের কুমারশীল মোড় থেকে অটোরিকশায় করে বাড়ি যাওয়ার সময় একটি ছেলে তাকে জাপটে ধরে। পরে অটোরিকসাটি দাঁড় করিয়ে চালকসহ দুইজন তাকে ছুরি ধরে। তিনি ধস্তাধস্তি শুরু করলে ছিনতাইকারীরা তার উরুতে ছুরিকাঘাত করে তার দুই কানের লতি কেটে কানের দুল, গলার নেকলেস, হাতের বালা ও মোবাইল ফোন লুটে নেয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD