শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
উজিরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার-৪

উজিরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার-৪

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক গাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের গজেন্দ্র গ্রামের মৃত নিরু রায়হান (নিরঞ্জন শীল নিরু)’র রহস্যজনক মৃত্যুর ঘটনায় হত্যা মামলার বাদী সৈয়দা শাহীন আক্তার(৪১) ৯ জুন বিকাল ৫টায় পশ্চিম ধামুরা গ্রামের আঃ হামেদ হাওলাদারের ছেলে গাছ ব্যবসায়ী নুরুল ইসলাম হাওলাদার (৫০)কে নিয়ে স্বামীর বসতবাড়ীতে পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমিতে রোপিত বিভিন্ন প্রজাতির গাছ বিক্রির জন্য গেলে পরিকল্পিতভাবে মামলার আসামী প্রভাবশালী সন্ত্রাসী অমল চন্দ্র শীল(৬২), বিমল চন্দ্র শীল(৬০), মনোরঞ্জন শীল(৫২), সুশান্ত কুমার শীল শান্ত(৪৮), অঞ্জন শীল(৩০), কনা রানী শীল(৪২), মিথুন চন্দ্র দ্বীব জয় শীল(২৪), অর্পিতা রানী শীল(১৯), কবিতা রানী শীল(২৫) মিলে অতর্কিতভাবে গাছ ব্যবসায়ী নুরুল ইসলাম হাওলাদার ও মামলার বাদী সৈয়দা শাহীন আক্তারকে কুপিয়ে, পিটিয়ে রক্তাক্ত যখম করে। এসময় তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের হত্যা করে লাশ গুম করার হুমকী দিয়ে শটকে পড়ে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সন্ত্রাসীরা গাছ ব্যাবসায়ী নুরুল ইসলাম হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরি ভাবে কুপিয়ে সঙ্গাহীন করে ফেলে। এ ব্যাপারে সৈয়দা শাহীন আক্তার উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

এস.আই মাহাবুব হোসেন, আসামী অঞ্জন শীল, জয় শীল, মনোরঞ্জন শীল, কনা শীলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD