সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সিরিয়া থেকে সেনা প্রত্যাহার পেছালো যুক্তরাষ্ট্র

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার পেছালো যুক্তরাষ্ট্র

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: কিছু ‘শর্ত’ পূরণ হলে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এর মধ্য দিয়ে সেনা প্রত্যাহার প্রক্রিয়া আরও পেছানোর ইঙ্গিত পাওয়া গেল।

ইসরায়েল ও তুরস্ক সফরে গিয়ে বোল্টন বলেন, উত্তর সিরিয়ায় কুর্দিরা নিরাপদ থাকবে, তুরস্কের কাছ থেকে এ নিশ্চয়তা চান তিনি।

শুধু তাই নয়, তিনি বলেন, সিরিয়ায় থাকা অবশিষ্ট কথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরাও পুরোপুরি নির্মূল চায় যুক্তরাষ্ট্র। এসব শর্ত পূরণ হলেই দেশটি থেকে মার্কিন সেনা পুরোপুরি সরিয়ে নেয়া হবে।

গত ১৯ ডিসেম্বর সিরিয়ায় অবস্থানরত প্রায় দুহাজার সেনা সদস্য ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়ে নিজ প্রশাসনে তীব্র সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই সময় ঘোষণায় আইএস ‘হেরে গেছে’ উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, ‘তারা ফিরে আসবে এবং তারা এখনই ফিরে আসবে।’

১৯ তারিখে প্রেসিডেন্টের এ ঘোষণার পর সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন আমেরিকান সেনাদলকে সিরিয়া ছাড়ার জন্য ৩০ দিন সময় দেয়া হয়েছে।

কিন্তু গত রবিবারই মার্কিন প্রেসিডেন্টের অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিড ত্যাগের আগেই সুর পাল্টে ফেলেন ডোনাল্ড ট্রাম্প। 
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বলেছি আমরা অবশ্যই আমাদের সেনাদল সরিয়ে নেবো। কিন্তু খুব দ্রুত সরিয়ে নেবো তা তো বলিনি।’

‘আমরা সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছি… কিন্তু ততক্ষণ পুরোপুরি প্রত্যাহার করব না যতক্ষণ আইএস নির্মূল না হচ্ছে,’ বলেন তিনি।

ওদিকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার বিলম্বিত হওয়ার খবরে সিরিয়ায় সেনা মোতায়েন করেছে তুরস্ক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD