বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
চিরনিদ্রায় শায়িত সাবেক কাউন্সিলর জাকির, জানাজায় মানুষের ঢল

চিরনিদ্রায় শায়িত সাবেক কাউন্সিলর জাকির, জানাজায় মানুষের ঢল

Sharing is caring!

বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ড থেকে চারবারের নির্বাচিত সাবেক জনপ্রিয় কাউন্সিলর জাকির হোসেন জেলালের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২৬ মে) মাগরিবের পূর্বাহ্নে তাকে নগরীর মুসলিম করস্থানে দাফন করা হয়।এর আগে বাদ আসর বরিশাল জিলা স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

প্রিয় মানুষটির রুহের মাগফিরাত কামনায় বৈরী আবহাওয়া ও করোনার ভীতি উপেক্ষা করে হাজারো মানুষের ঢল নেমেছিল। সকলের মুখে একটাই কথা ছিলো এমন জনবান্ধব, জনদরদী কাউন্সিলর আর আসবে না। জানাজায় অংশ নিতে ছুটে আসেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আপন ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদসহ সিটি করপোরেশনের কাউন্সিলরগণ, জেলা ও মহানগর আওয়ামী লীগ বিএনপি,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও আপামর জনসাধারণ। জানাজা নামাজের পূর্বে বাবার জন্য দোয়া চেয়ে মরহুম জেলালের একমাত্র ছেলে তুর্য্য কান্নায় ভেঙে পরেন। সবার কাছে কেঁদে কেদেঁ তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ করেন। বড় ভাই সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ দুলাল বলেন সত্যি কথা বলতে আমি ওর (জেলালের) জীবদ্দশায় কখনো ভাবিনি জেলাল এত জনপ্রিয় একজন মানুষ। আজ ওর মৃত্যুর পর মানুষের ঢল ও কান্না দেখে বুঝেছি কতটা জনপ্রিয় ছিল। আমার বিশ্বাস আল্লাহ ওকে ভালই রাখবে। আপনারা ওর ছেলের জন্য দোয়া করবেন যেন ও বাবার স্থান অর্জন করতে পারে।

জানাজা শেষে সিটি মেয়র, বরিশাল প্রেসক্লাব, মহানগর আওয়ামী লীগ, শব্দাবলী গ্রুপ থিয়েটারসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করে। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলালের মরদেহবাহী এ্যাম্বুলেন্স নগরীর বটতলাস্থ নিজ বাসভবনে পৌছে। খবর পেয়ে সেখানে ছুটে যান মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিএনপি নেতা আলতাফ মাহমুদ সিকদার, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, কাউন্সিলর গাজী আখতারুজ্জামান হিরু, হাবিবুর রহমান টিপু, মীর জাহিদুল কবির, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা এটিএম শহীদুল্লাহ কবির, আয়শা তৌহিদ লুনা, সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব কেএম শহিদুল্লাহ, মনিরুজ্জামান ফারুক, জিয়া উদ্দিন সিকদার জিয়া, বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক নুরুল আলম ফরিদ, শহীদ আবদুর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী মিরাজ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি গাজী শাহ রিয়াজুর কবির, প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন, ।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও আর টিভির বরিশাল ব্যুরো প্রধান আলী খান জসিম, , কবি হেনরী স্বপন, নিউজ জি বরিশাল ব্যুরো প্রধান এস এল টি তুহিন বিশিষ্ট ব্যবসায়ী এএফএম আনোয়ারুল হক, মঞ্জুরুল আহসান ফেরদাউস, হাসনাইন চৌধুরী, আবদুল হালিম ভুইয়া, রিয়াজ উল কবির, রেজিন উল কবির, লিয়াকত হোসেন খান লাবু, জেলা ছাত্রলীগের সম্পাদক আবদুল রাজ্জাকসহ সিটি করপোরেশনের কাউন্সিলরগণ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। প্রসঙ্গত উল্লেখ্য ,২৫ মে রাত সোয়া ১২ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন জাকির হোসেন জেলাল।

করোনায় আক্রান্ত হয়ে কিছু দিন আগে জেলাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা নেয়। চিকিৎসা শেষে করোনা থেকে মুক্ত হয়েছিলেন তিনি। পরে শারিরিক ভাবে আবার অসুস্থ হয়ে পড়লে গত ২২ মে সকালে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জেলাল ১৯৯১ সালে নগরীর ১৫ নম্বর ওয়ার্ড থেকে বরিশাল পৌরসভার প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। এরপর টানা ৪ বার একই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়। তিনি খুব সক্রিয় ভাবে একাধিক মসজিদ মাদ্রাসার সেবার সাথে জড়িত ছিলেন এবং বরিশাল আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা বেওয়ারিশ লাশের কাফনের কাপড়দাতা ছিলেন। জেলালের মৃত্যুতে নগরীতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD