বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি বসতঘর ভস্মিভূত

বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি বসতঘর ভস্মিভূত

Sharing is caring!

বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে স্থানীয় ইউপি সদস্যর বসতঘরসহ ছয়টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হাওলাদার ওরফে হান্নান মেম্বার জানান, বুধবার দিবাগত রাতে তার ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।

মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে ইউপি সদস্যর বসত ঘরসহ পার্শ্ববর্তী তার ভাই সুমন হাওলাদার, প্রতিবেশী শাহে আলম হাওলাদার, মনির মোল্লা, আয়ুব আলী হাওলাদার ও কাওসার হাওলাদারের ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে সবমিলিয়ে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি (ইউপি সদস্য) উল্লেখ করেন।

বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত দশটা পর্যন্ত চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রেন আনা হয়েছে।

এই সংবাদ শুনে আজ সকালে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে যান, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

ঘটনাস্থল ইউনিয়ন পরিদর্শন এর সময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি জনাব নুরইসলাম মাষ্টার এবং যুগ্ম আহবায়ক ফনি ভাই সহ স্থানীয় আওয়ামী লীগ এর সদস্য,যুবলীগ, ছাত্রলীগ এবং সেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা কর্মীরা। পরে বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু তার ব্যক্তিগত অর্থ থেকে ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD