শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পরীর ইচ্ছাপূরণ

পরীর ইচ্ছাপূরণ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বরাবরই ছবি তোলার শখ পরীমণির। এত দিন মুঠোফোনের ক্যামেরা দিয়ে পূরণ করতেন সেই শখ। এই অভিনেত্রীর অনেক দিনের ইচ্ছা চাঁদের ছবি তুলবেন, দূর আকাশে উড়ে বেড়ানো পাখির ছবি তুলবেন। কিন্তু মুঠোফোনের ক্যামেরা দিয়ে তো আর তা সম্ভব নয়! অবশেষে কিনে ফেললেন ‘ক্যানন’-এর একটি ডিএসএলআর ক্যামেরা। সঙ্গে কিনেছেন চারটি দামি লেন্সও। ক্যামেরা ও লেন্সেগুলোর ছবি ফেসবুকে পোস্ট করেছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। পেশাদার ফটোগ্রাফার আদনান আজাদ আসিফ সেখানে মন্তব্য করেছেন, ‘শুভ কামনা আমাদের জগতে।’ মাহমুদ হোসেইন মেহেদি জানতে চেয়েছেন, ‘১৫০-৬০০ লেন্স দিয়ে কি আকাশে পরীর ছবি তুলবেন?’ উত্তরে পরী বলেন, ‘চাঁদের ছবি তুলব এটা দিয়ে।’

ক্যামেরা কেনা প্রসঙ্গে কথা হলো পরীর সঙ্গে। জানালেন, ‘চাঁদের ছবি তো তুলবই। আরেকটা মিশন হাতে নিয়েছি, শুনেছি প্রায় তিন শ প্রজাতির প্রজাপতি আছে। দেখা যাক, নিজের ক্যামেরায় কত জাতের প্রজাপতির ছবি তুলতে পারি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD