বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
৮ ফেব্রুয়ারি আসছে শুভর ‘আহা রে’

৮ ফেব্রুয়ারি আসছে শুভর ‘আহা রে’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: দারুণ একটি খবর দিয়ে বছর (২০১৮) শেষ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। ‘ঢাকা অ্যাটাক’র পর নতুন বছর (২০১৯) আবারো পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। এটি পরিচালনা করছেন ফয়সাল আহমেদ।

এদিকে বছর শুরুতে দর্শকদের জন্য উপহার নিয়ে হাজির শুভ! বৃহস্পতিবার (৩ জানুয়ারি) প্রকাশ পেয়েছে ‘ছুঁয়ে দিলে মন’খ্যাত এই অভিনেতার কলকাতার সিনেমা ‘আহা রে’র দ্বিতীয় টিজার। আগামী ৮ ফেব্রুয়ারি ভারতে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এ তথ্যটি শুভ নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন।

টিজার প্রকাশ উপলক্ষে কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে অংশ নেনে আরিফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জন ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহা রে’তে শুভর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাদের দু’জনকেই দেখা যাবে শেফের চরিত্রে।

এদিকে নতুন বছর শুভ অভিনীত ও সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমাটিও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

https://www.youtube.com/watch?time_continue=3&v=QEe4vFNXltU

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD