বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের ৯০ তম জন্মদিন পালন

পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের ৯০ তম জন্মদিন পালন

Sharing is caring!

অনলাইন ডেক্স: শ্রদ্ধা ও ভালবাসায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের ৯০তম জন্মদিন পালন করা হয়েছে পাবনায়। এ উপলক্ষে তার জন্মভিটা পাবনার গোপালপুর হেমসাগর লেনে স্থাপিত সুচিত্রা সেনের মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মঙ্গলবার সকালে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদরে উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু ও যুগ্ম সম্পাদক কামাল আহমেদ সিদ্দিকী এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য চন্দন কুমার দত্ত, শেখ সাব্বির আহমেদসহ একাধিক সদস্য। করোনাকালীন সময়ে স্বল্প পরিসরের এই আয়োজন দিয়ে সুচিত্রা সেনের জন্মদিন পালন করেন পরিষদ সদস্যরা।

উল্লেখ্য, সুচিত্রা সেনই প্রথম অভিনেত্রী, যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। রূপালী পর্দায় উত্তম-সুচিত্রা সেন জুটি আজও তুমুল দর্শক প্রিয়। জন্মসূত্রে তিনি বাংলাদেশি। ১৯৩১ সালের ৬ এপ্রিল তিনি পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বসতভিটা স্বাধীনতা বিরোধী গোষ্ঠী অবৈধভাবে দখল করে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল।

এ নিয়ে পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করে এবং আইনি জটিলতা কাটিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে বাড়িটি অবমুক্ত করেছে। বর্তমানে সেটা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা হিসেবে দর্শকদের জন্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। তবে এখনও বাড়িটিতে সুচিত্রা সেনের স্মরণে পূর্নাঙ্গ স্মৃতি আর্কাইভ গড়ে তোলার কাজ শুরু হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD