বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে বিশ্ব আবহাওয়া দিবস পালন

বরিশালে বিশ্ব আবহাওয়া দিবস পালন

Sharing is caring!

বরিশালে বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়। করোনা পরিস্থিতির কারনে কর্মসূচি সীমিত রাখা হয়। বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯১টি সদস্য দেশ ও স্বায়ত্ত্বশাসিত অঞ্চলে প্রতি বছরের ন্যায় আবহাওয়া ও জলবায়ুর গুরুত্বকে তুলে ধরার লক্ষ্যে ‘বিশ্ব আবহাওয়া দিবস’ পালিত হয়।

এবার এ দিবসটির প্রতিপাদ্য ছিল ‘সমুদ্র আমাদের জলবায়ু ও আবহাওয়া।’ দিবসটি উপলক্ষে বরিশাল আবহাওয়া কার্যালয়ে আলোচনা সভা, সাধারণ মানুষের জন্য আবহাওয়ার উপাত্ত, পরিমাপক যন্ত্রপাতি পরিচিতিকরণসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বরিশাল আবহাওয়া কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বরিশাল আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহম্মেদ হাওলাদার, জ্যেষ্ঠ পর্যবেক্ষক এস ও আনিছুর রহমান। সভায় অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ঘূর্ণিঝড়ের জন্য এখন যে ১০টি সতর্ক সংকেত ব্যবস্থা আছে, তা সহজভাবেই মানুষের কাছে উপস্থাপন করা যাচ্ছে। এই সংকেতগুলো দিয়ে কী বোঝানো হচ্ছে, মানুষের কাছে তা স্পষ্ট। বক্তারা বলেন, পুরোনো সংকেত ব্যবস্থা জনগণকে গভীরভাবে বোঝানোর চেষ্টা চলছে। এজন্য আর্লি ওয়ার্নিং নামে তিনটি প্রকল্প চলমান আছে। তাঁরা বলেন, পূর্বাভাস প্রচারে যুগান্তকারী পরিবর্তন এনেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। এর কল্যাণেই এখন ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যা দেখা দেওয়ার আগেই সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। ফলে ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের হার আগের তুলনায় অনেক কমে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD