মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

Sharing is caring!

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ হোসেন হাওলাদার (৩৪) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ মার্চ) ভোর রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারুফ হোসেন উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের টিপু হাওলাদারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে মারুফ হোসেনসহ তিন জন একটি মোটরসাইকেলে করে নাজিরপুরে যাচ্ছিলেন। এ সময় নাজিরপুরের হাসপাতাল সংলগ্ন বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মারুফসহ ওই মোটরসাইকেলে থাকা তিন জন গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নিয়ে যেতে বলেন। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মারুফের মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD