বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:নারায়ণগঞ্জের সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগে মো. হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার নন্দলালপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে হোসেনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার হোসেন নারায়ণগঞ্জের সদর উপজেলার নন্দলালপুর এলাকার মৃত মোবারক আলীর ছেলে।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, গত ২৮ জানুয়ারি দুপুরে বাসার সামনে খেলা করছিল তৃতীয় শ্রেণির ওই ছাত্রী। এ সময় তাকে চকলেট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নিজের ঘরে ধর্ষণ করেন হোসেন। পরে তাকে হত্যার ভয় দেখিয়ে বের করে দেন তিনি। বাসায় ফিরে শিশুটি তার মুখের কামড়ের দাগ দেখিয়ে মায়ের কাছে সব খুলে বলে।

ওসি আরও বলেন, এ ঘটনায় শিশুর বাবা অভিযোগ দিলে দুপুরে অভিযান চালিয়ে নন্দলালপুরের বাসা থেকে হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন হোসেন। পরে দুপুরে শিশুর বাবা মামলা দায়ের করলে ওই মামলায় হোসেনকে গ্রেফতার দেখানো হয়। আর শিশুটিকে পরিক্ষা-নিরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD